৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

দাওয়াত ছাড়াই আম্বানির বিয়েতে গিয়ে আটক ২

Admin Published: July 14, 2024, 11:04 pm
দাওয়াত ছাড়াই আম্বানির বিয়েতে গিয়ে আটক ২

ডিএনএন ডেস্ক :

কয়েক মাসের দীর্ঘ ও এলাহী আয়োজনের পর গত শুক্রবার ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়। এখনো চলছে উৎসব। এর মধ্যেই জানা গেল, দাওয়াত ছাড়াই লুকিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দুজন। তাদের আটক করেছে পুলিশ।


পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ দুজনের মধ্যে একজনের নাম ভেঙ্কাটেশ নারাসাইয়া (২৬)। তিনি একজন ইউটিউবার হিসেবে নিজেকে পরিচয় দেন। আরেকজনের নাম লুকাম মোহাম্মাদ সাফি শেখ (২৮)। তিনি একজন ব্যবসায়ী।


দুজনেই ভারতের অন্ধ্র প্রদেশ থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আসেন। উদ্দেশ্য ছিল বিয়ের এই আয়োজন সচক্ষে দেখা। এমনকি সেখানে গিয়েও উপস্থিত হন দুজন। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ার পর আটক করা হয়। পরে দুজনের বিরুদ্ধেই মামলা হয়। 

 

গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্রই এখন আলোচনার বিষয় এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান। গত শুক্রবার থেকে মূল বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে উপস্থিত হচ্ছেন দেশি বিদেশি স্বনামধন্য ব্যক্তি ও তারকারা। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ২৬০ বিলিয়ন ডলার।


এই হিসেবে এই রাজকীয় বিয়ে তেমন অস্বাভাবিক কিছু না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন এর সমালোচনা করছেন। ভারতে ক্রমবর্ধমান বৈষম্যের মধ্যে এ বিয়ের অনুষ্ঠান আম্বানির ঐশ্বর্যকে প্রশ্নবিদ্ধ করেছে