ডিএনএন ডেস্ক: দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন—দুদিন আগেই এই খবর জানিয়েছেন তিনি। বলিউডের পর এবার টালিউডে সুখবর। তা-হল অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে নিজেই এই খবর নিশ্চিত করেছেন পূজা।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও মুহূর্ত শেয়ার করেছন তিনি, সেখানে স্বামী কুণাল ভর্মাকেও দেখা যায়। দু’জনেই জানিয়েছেন, জীবনের এই নতুন অধ্যায় তাঁদের জন্য ভীষণ আনন্দের। একই সঙ্গে দ্বিতীয় সন্তানকে ঘিরে আসন্ন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা কথা বলেছেন তাঁরা।
২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। এবার প্রায় ছয় বছর পর পরিবারে আসছে নতুন অতিথি।
প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালেই আইনি বিয়ে করেন পূজা ও কুণাল। করোনাকালে বড় আয়োজন না করে সেই অর্থ সমাজসেবায় ব্যয় করেছিলেন তাঁরা—যা সে সময় প্রশংসিত হয়েছিল।
বর্তমানে সংসার ও ক্যারিয়ার একসঙ্গে সামলাচ্ছেন পূজা। দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া।
তেলুগু ‘ভিদু থেদা’ সিনেমার মাধ্যম্যে অভিনয়ে আত্মপ্রকাশ করেন পূজা। এরপর নায়ক দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এছাড়া ‘রাজধানী এক্সপ্রেস’, ‘ওহ হেনর ‘, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ‘বিবাহ অভিযান’ ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় কাজ করেছেন। ‘পাপ’, ‘ক্যাবারে’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। এছাড়া ‘কাহানি হামারে মহাভারত কি’, ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’–এর মতো হিন্দি সিরিয়ালেও দেখা গেছে পূজাকে।সূত্র: দ্য ওয়াল