৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Admin Published: August 14, 2025, 12:35 pm
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ডিএনএন ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসের পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে অবস্থানরত লঘুচাপটি ১৪ আগস্ট সকাল ৬টায় একই অবস্থানে রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বাড়ছে।


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।