২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চারঘাটে সমাবেশ

Admin Published: October 13, 2025, 6:17 pm
ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চারঘাটে সমাবেশ

স্টাফ রিপোর্টার : ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট। সোমবার দুপুরের দিকে চারঘাট বালিকা উচ্চ বিদ্যাললে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন। উপজেলার সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীরা সমাবেশে অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মান্নাফ, মহিলা কলেজের অধ্যাপক মনিমুল হক, অণুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হান প্রমুখ।

শিক্ষকরা বলেন, শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। স্থানীয় শিক্ষকরা জানান, ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সারা দেশে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, চারঘাটেও শিক্ষক সমাজও তারই অংশ হিসেবে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।