ডিবিতে হারুনের জায়গায় দায়িত্ব পেলেন যে কর্মকর্তা
ডিএনএন ডেস্ক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অতিরিক্তি পুলিশ কমিশানার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান।আজ বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।