২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

‘দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’

Admin Published: August 6, 2026, 11:10 pm
‘দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’

ডিএনএন ডেস্ক : ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে, এ বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত হোক, সেটা দুই দেশের জনগণই চায়।’


বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


শেখ হাসিনার বক্তব্যের সমালোচনাক করে শামা ওবায়েদ বলেন, ‘ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং প্রধান যদি এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে, আর সেটা যদি ভারত সরকার এ মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে।’


তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যকার সম্পর্ক বহুমাত্রিক এবং নানা ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্তদের বক্তব্য দিতে দেবে কি না, এ সিদ্ধান্ত ভারতকে নিতে হবে।’