৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

Admin Published: November 26, 2024, 4:07 pm
দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার সার্থে পুলিশের এমন অভিযানে সন্তুষ্ট সাধারণ মানুষ।

 গ্রেফতারকৃতরা হলো, সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আমজাদ হোসেন (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের পুত্র রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের পুত্র রিপন (৩৮),  তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর পুত্র আব্দুল কাদের (৪৭)।

এছাড়া মাদকদ্রব্য আইনের মামলায় পৌর সদরের সিংগা পূর্বপাড়ার সাদিক আলীর পুত্র শুভ (২৬) এবং নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার পুত্র ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), বখতিয়ারপুর গ্রামের মেহের সরকারের পুত্র আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র ও দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র ও দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ৫ জন, পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় একজন এবং বিস্ফোরক ও নাশকতার মামলায় অপর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে হাজির করা হলে আদালত সকল আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান ওসি।