২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Admin Published: May 28, 2025, 10:43 pm
দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় ওই ঘটনার পর বুধবার বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া এলাকায় স্থানীয় চাচার বাড়ীতে বেড়াতে আসে ওই স্কুল ছাত্রী। সন্ধায় চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে স্থানীয় রমজান আলীর ছেলে রাশেদ (৩০) ও তার দুই সহযোগী রকিব (৪০) এবং আসলাম (৪২) মিলে ওই ছাত্রীকে তুলে নিয়ে পাশেই একটি পেয়ারা বাগানে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাশেদ ও তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

দুর্গাপুর থানার ওসি মো. দুরুল হোদা জানান, স্থানীয় রাশেদ নামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিকটিম ওই ছাত্রীকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেস্টা চলছে ।