২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ৫

Admin Published: May 17, 2025, 6:37 pm
দুর্গাপুরে সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের আবুল হোসেন, নূরইসলাম, ওয়াজেদ, শাহীন ও নিজাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গত বুধবার বিকেলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর নিহত হন। এ ঘটনায় আহত হন ১১ জন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের  বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।