৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘দুর্নীতিবাজ ঠিকাদাররা আর সুযোগ পাবে না’

Admin Published: November 12, 2024, 4:17 pm
‘দুর্নীতিবাজ ঠিকাদাররা আর সুযোগ পাবে না’

ডিএনএন ডেস্ক : প্রকল্পের ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদাররা আর সুযোগ পাবে না এবং প্রকল্পের প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং প্রশাসনকে অবহিত করা হবে, বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 


রিজওয়ানা বলেন, এখন থেকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং প্রশাসনকে সমস্ত ব্যাপারে অবহিত করা হবে। কোনো দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না।  


শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ছোট হোক বা বড় যে কোনো প্রকল্প দলীয় রাজনীতি এবং  সিন্ডিকেট মুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে প্রকল্প প্রণয়নে যাতে, কোনো দুর্নীতি না হয়- এমন নীতি প্রণয়নে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।