৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

এবার ৩ গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

Admin Published: June 25, 2025, 12:33 pm
এবার ৩ গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

ডিএনএন ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল নামে তিনজনকে  ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান।


প্রতিবেদনে মিজান জানিয়েছে, হত্যাকাণ্ড চালানোর অভিযোগেও তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।



ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।


এদিকে, মঙ্গলবার (২৪ জুন) ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয়জন গুপ্তচরকে আটক করা হয়েছে।  


সূত্রমতে, হামেদান, রাজান এবং নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে এ ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ইরানের ভেতরে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল।


ইরানের গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গুপ্তচররা সাইবার জগতে সক্রিয়ভাবে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অশান্তি সৃষ্টি করতে পরিকল্পিত তৎপরতা চালাচ্ছিল। তবে তাদের এই ষড়যন্ত্র অত্যন্ত সতর্ক ও সময়োপযোগী গোয়েন্দা অভিযানের মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।