২০ বৈশাখ, ১৪৩৩
০৩ মে, ২০২৬

এবার বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা

Admin Published: May 3, 2026, 2:05 pm
এবার বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা

ডিএনএন ডেস্ক: জাপানের টোকিওতে বসতে চলেছে বিশ্ব বিনোদনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’। আর সেই বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে হাজির হচ্ছেন পুষ্পা খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। গত বছর প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মঞ্চে পা রেখে ইতিহাস গড়েছিলেন তিনি, আর এবার তিনি ফিরছেন সঞ্চালক হিসেবে।



জানা যায়, এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ থাকছেন রাশমিকা মান্দানা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।


সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ে সেরে হানিমুন শেষে ইতোমধ্যেই কাজে ফিরেছেন তিনি।


এদিকে সবশেষ রাশমিকাকে দেখা যায়, ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। আরও আছেন কৃতি শ্যানন।