৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

এইচএসসিতে অর্ধেকের বেশি কমেছে জিপিএ–৫

Admin Published: October 16, 2025, 11:51 am
এইচএসসিতে অর্ধেকের বেশি কমেছে জিপিএ–৫

ডিএনএন ডেস্ক: চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। যা গতবছর ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এ হিসেবে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। অর্থাৎ, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী কমেছে অর্ধেকের বেশি।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ২০২৫ সালের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ফল প্রকাশ করা হয়।


ফলাফলে দেখা যায়, সব বোর্ড মিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২হাজার ৫৩ জন। অর্থাৎ জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।


ফলাফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।


২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে সবচেয়ে এগিয়ে মাদরাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। এই হিসাবে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।


এ ছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ।


চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭শতাংশ, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহ বোডে ৫১ দশমিক ৫৪ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭শতাংশ।


এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।