৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

একযোগে এনবিআরের ২৬৬ কর্মকর্তা বদলি

Admin Published: September 10, 2026, 10:38 pm
একযোগে এনবিআরের ২৬৬ কর্মকর্তা বদলি

ডিএনএন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 


এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।