৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদী আমলে উত্তরবঙ্গের সঙ্গে অবিচার হয়েছে: সারজিস

Admin Published: December 13, 2024, 6:00 pm
ফ্যাসিবাদী আমলে উত্তরবঙ্গের সঙ্গে অবিচার হয়েছে: সারজিস

ডিএনএন ডেস্ক : ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।


শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় তিনি এ দাবি করেন।


সারজিস আলম বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই এখন খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। 


অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।



এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।