৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

Admin Published: September 6, 2026, 3:13 pm
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

ডিএনএন ডেস্ক: গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশের অধিকাংশই শিশুদের। এসব লাশ এখন গণদাফনের প্রস্তুতি চলছে।জেইতুন এলাকায় তিন বছর ধরে বারবার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।২০২৩ সালের ১৯ নভেম্বর ওই এলাকার কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনী বোমা হামলা চালায়। হামলা থেকে বেঁচে যারা পরে এসব ভবনে আশ্রয় নিয়েছিলেন, পরবর্তী কয়েক মাসে তারাও হামলার শিকার হন। এসব হামলায় নিহত ব্যক্তিদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল। দীর্ঘ সময় পর সম্প্রতি সেখান থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, উদ্ধার করা লাশের বেশির ভাগই শিশুদের।


লাশ উদ্ধারের পর জেইতুন এলাকায় এখন গণদাফনের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তিদের লাশ নিয়ে শোকযাত্রার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিএনপি নেতার বাড়িতে গুলি, ডেমরা থানা ছাত্রদল আহ্বায়কসহ গ্রেপ্তার ২



ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেইতুনের যে এলাকায় এখন দাফনের প্রস্তুতি চলছে, সেখানে প্রায় তিন বছর ধরে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।