৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

Admin Published: June 27, 2025, 6:11 pm
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ডিএনএন ডেস্ক: ইসরায়েলের অব্যাহত হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ, মোট আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন। শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।


গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।


উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৯৩৬ জন নিহত ও ২০ হাজার ৪১৭ জন আহত হয়েছেন। এই হামলার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।