২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে ‘হিট’ প্রকল্প : রুয়েট ভিসি

Admin Published: July 5, 2025, 6:57 pm
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী  পরিবর্তন আনবে ‘হিট’  প্রকল্প : রুয়েট ভিসি

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে ‘হিট’ প্রকল্প। যা আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে।

শনিবার দুপুরে রুয়েটের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

(ঐঊঅঞ- ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ অপপবষবৎধঃরড়হ ধহফ ঞৎধহংভড়ৎসধঃরড়হ)  প্রকল্পের আওতায় প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরীর কৌশল শীর্ষক এ কর্মশালার আয়াজন করা হয।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টশন উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।

কর্মশালায় ‘হিট’ প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতি, অনুদান প্রাপ্তির নিয়মাবলী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশগ্রহণ করে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে প্রশ্নোত্তর সেশনে অংশ নেন।