৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু

Admin Published: December 7, 2025, 6:38 am
গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া  এখন বিশ্বনেত্রীতে পরিণত  হয়েছেন : মিনু

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নয়। তিনি এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। কারণ তিনি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। সারাজীবন গণতন্ত্র সমন্বত রাখতে আন্দোলন করেছেন। এখন তিনি জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এসময় মিনু দেশনেত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেন।

শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ডের আয়োজনে কাশিয়াডাঙ্গা মোড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে বর্তমানে নিন্দুকেরা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এই সকল মিথ্যাচার ও গুজবে কান না দেয়ার অনুরোধ করেন তিনি। মিনু বলেন, আসছে ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তিনি রাজশাহী সদর আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। এই নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন তনি।

রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক টিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।