৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীতে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

Admin Published: August 18, 2024, 6:14 pm
গোদাগাড়ীতে কলেজ অধ্যক্ষের  অপসারণ দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে কলেজেরে সামনে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী (ভিতরপাশ) মহাসড়কে শত শত মানুয এ মানববন্ধন করে।

মানবন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মজিবুর রহমান দলের প্রভাব খাটিয়ে কলেজের অধ্যক্ষ ও ৫নং গ্রোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ দখল করে রয়েছে। একই ব্যক্তি সরকারী বিধি লঙ্ঘন করে কিভাবে দুই পদে বহাল থাকতে পারে তা নিয়ে প্রশাসনের দিকে প্রশ্ন তুলেন মানববন্ধনে আসা মানুষ।

প্রেমতলী গ্রামের হামিদুর জামান ছবি বলেন, মজিবুর আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে কলেজে অধ্যক্ষ হয়েছেন। তিনি আওয়ামীলীগের প্রভাবসালী নেতা ও সাবেক এমপি ওমর ফারুক চৌধূরীর আস্থাভাজন হওয়ায় কলেজে যোগদান করার পর থেকে কলেজের লেখা পড়ার মান নস্ট হয়েছে। তিনি নামে বেনামে বিভিন্ন বিল ভাওচারের মাধ্যমে কলেজের অর্থ অত্মসাত করলেও তার বিরুদ্ধে কেউ কথা কলতে পারেনি। 

প্রেমতলী গ্রামের নাজমুল হক টিপু বলেন, অধ্যক্ষ মজিবুর কলেজে যোগদান করার পর থেকে ঠিকমত কলেজে আসতেন না। সব সময় তিনি কলেজ বাদ দিয়ে রাজনীতি নিয়ে ব্যাস্ত থাকতেন। কলেজ সংক্রান্ত বিভিন্ন কাজে ছাত্র অভিভাবকেরা কলেজে এসে অধ্যক্ষকে না পেয়ে দিনের পর দিন হয়রানি হতে হয়েছেন। 

মাটিকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য জাকারিয়া বলেন, এই অধ্যক্ষ এর আগে মাটিকাটা কলেজে দলের প্রভাব খাটিয়ে উপাধ্যক্ষ পদে যোগদান করে সেই কলেজের লেখাপড়ার মান নষ্ট করে এসে আবারো প্রেমতলী কলেজে দলের প্রভাব খাটিয়ে অধ্যক্ষ হয়েছেন। মজিবুর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা,  কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদেও রয়েছেন। 

ফরাদপুর গ্রামের আব্দুল হামিদ বাবলু বলেন, মজিবুর চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়রত আলীর কছে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হলেও আওয়ামীলীগের সাবেক এমপি ওমর ফারুক চেীধুরীর ও আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান দলের প্রভাব খাটিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে। এই বিষয়ে হযরত আলী আইনের আশ্রায় গ্রহন করেছে। আদালতে এ বিষয়ে মামলা চলমান রয়েছে। তাই মজিবুরকে চেয়ারম্যানপদ থেকে অপসারণ দাবি করেছেন।