৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

Admin Published: October 19, 2025, 1:09 pm
হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

ডিএনএন ডেস্ক: পাকিস্তান প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়।পুরো প্রক্রিয়াটি সরাসরি পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)-এর করাচি কমপ্লেক্স থেকে সম্প্রচার করা হয়।


সুপারকোর এক মুখপাত্র জানান, স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ ও ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে সাহায্য করবে। এ ছাড়া এটি অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলবে।


মুখপাত্র আরও বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’-এর গুরুত্বপূর্ণ অর্জন।


এ বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট; এর আগে ইও-১ এবং কেএস-১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।


তিনি বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত নতুন যুগে প্রবেশ করেছে। সূত্র : জিও নিউজ