২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Admin Published: August 12, 2026, 6:35 pm
হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ডিএনএন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চার জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৩৯ হাজার ১২৫ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।


গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২১ হাজার ১৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৮২৭ জন।


গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।