৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

Admin Published: July 25, 2026, 6:45 pm
হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

ডিএনএন ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯১ জন। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত সারা দেশে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গে মারা গেছে ৭২১ জন।


একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৭৫ জন এবং আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন। এ হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।