ডিএনএন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক ব্যতিক্রমী উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। কোনো যানবাহন নয়, পায়ে হেঁটেই তিনি দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছান।শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে তারেক রহমান গুলশান কার্যালয়ে উপস্থিত হন বলে দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
এর আগে তিনি নৌবাহিনীর সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে গুলশান-২ এলাকায় নিজ বাসভবনে যান। সেখান থেকে অল্প সময় পর হেঁটে কার্যালয়ের উদ্দেশে রওনা হন এবং প্রায় ১০ মিনিটের মধ্যেই গুলশান কার্যালয়ে পৌঁছান।
হঠাৎ করে পায়ে হেঁটে তার এই যাত্রা উপস্থিত নেতাকর্মী ও আশপাশের মানুষের দৃষ্টি কাড়ে।