৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা

Admin Published: June 20, 2025, 11:36 pm
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা

ডিএনএন  ডেস্ক: দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট লঞ্চারসহ বিভিন্ন সামরিক স্থাপনা, যেখানে গোষ্ঠীটি তাদের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা করছিল।


ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহ এই এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি পুনর্গঠনের মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তাই নিজেদের সুরক্ষা এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই আক্রমণ চালাতে বাধ্য হয়েছে।


এর আগে, চলতি বছরের শুরুর দিকেও দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে একাধিকবার ইসরায়েলি বিমান হামলা এবং আর্টিলারি হামলার ঘটনা ঘটে। সেই সময়েও উভয় পক্ষের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি ও রকেট হামলার পাল্টাপাল্টি ঘটনা দেখা গিয়েছিল।


২০২৪ সালের শেষদিকে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়।


চুক্তির আওতায় উভয় পক্ষকেই সীমান্ত অঞ্চলে নতুন করে সামরিক উপস্থিতি না বাড়ানোর এবং বিদ্যমান উত্তেজনা প্রশমিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 


কিন্তু সাম্প্রতিক এই হামলা সেই যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।