২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ইরানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮, আহত ৮০০

Admin Published: April 27, 2025, 1:43 pm
ইরানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮, আহত ৮০০

ডিএনএন ডেস্ক:ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছিল ১৪ জন। শনিবার (২৬ এপ্রিল) ওই  বিস্ফোরণে আহত হয়েছেন আরো ৮০০ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোববার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ঘটনাস্থলে থাকা রাষ্ট্রীয় টিভির একজন সংবাদদাতা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু নিভে যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ওই সংবাদদাতার পেছনে ঘন কালো ধোঁয়া দেখা যায়।