২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প Advertisement

Admin Published: August 15, 2026, 4:50 pm
ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প Advertisement

ডিএনএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার কারণে দেশে তেলের দাম বেড়ে গেলেও তিনি কখনোই এর জন্য ক্ষমা চাইবেন না। তিনি মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে এইটুকু বাড়তি দাম মেনে নেওয়া উচিত।

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদেরকে তেলের জন্য সামান্য কিছু টাকা বেশি দিতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা এটি করছেন যাতে একটি অত্যন্ত খারাপ দেশ পারমাণবিক অস্ত্র হাতে না পায়। ইরান হচ্ছে বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ।


তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেটিকে খুব একটা বড় করে দেখছেন না তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি ইরানে হামলা করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, আপনাদের এখন ৪ ডলার খরচ করতে হচ্ছে, যা ঠিক আছে। আমি সঠিক কাজ করেছি এবং এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না।


ট্রাম্পের এই কথার কিছু আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা—দুটোই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।


বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৪ ডলার পার হয়েছে, যা এক বছর আগেও ৩ ডলারের কাছাকাছি ছিল।


ট্রাম্প যতই এই মূল্যবৃদ্ধিকে সামান্য বলুন না কেন, সাধারণ আমেরিকানরা কিন্তু তা মনে করছেন না। সিএনএন-এর একটি জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের পেছনে মানুষের জীবন ও অর্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তার কোনো সার্থকতা নেই।


সূত্র: সিএনএন।