১৮ ভাদ্র, ১৪৩৩
০২ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে পারমাণবিক বোমার ব্যবহার করবেন কি না জানালেন ট্রাম্প

Admin Published: September 1, 2026, 6:27 pm
ইরানে পারমাণবিক বোমার ব্যবহার করবেন কি না জানালেন ট্রাম্প

ডিএনএন ডেস্ক: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না—এক সাংবাদিকের এমন প্রশ্ন শুনে চরম খেপে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি প্রশ্নটিকে ‘ফালতু ও বোকা মার্কা’ বলে উড়িয়ে দিয়ে জানান, পারমাণবিক বোমা ফেলার কোনো দরকারই নেই। সোমবার (৩১ আগস্ট) নিজের কার্যালয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে তারা ইতোমধ্যেই পুরো হারিয়ে দিয়েছেন। যে দেশকে হারিয়ে দেওয়া হয়েছে, তার ওপর নতুন করে পরমাণু বোমা ফেলার প্রশ্ন তোলাটাই অবান্তর।


তবে পারমাণবিক হামলা বাদ দিলেও সাধারণ সামরিক হামলার হুমকি ঠিকই বহাল রেখেছেন ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।



সম্প্রতি হরমুজ প্রণালির কাছে ইরানের একটি দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর দুই দেশের উত্তেজনা আবার বেড়ে যায়। জবাবে ইরানও জর্ডান ও আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি আক্রমণের কারণে বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।


সূত্র: গালফ নিউজ।