৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

Admin Published: June 19, 2025, 1:45 pm
ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ডিএনএন ডেস্ক: ইসরায়েলের আগ্রাসী বিমান হামলার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার রাত থেকে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। 


ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তেলআবিব থেকে ১০ কিলোমিটার পূর্বে পেতাহ টিকভা নামক শহরে একটি বাস সড়ক থেকে ছিটকে একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। বাসচালক সাইরেনের শব্দ ও আকাশে ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।


অন্যদিকে, ইসরায়েলের উসকানিমূলক ও একতরফা বিমান হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলোতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ ২৪০ জনের বেশি মৃত্যু হয়েছে।