৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ইসরায়েলে তিন শতাধিক রকেট হামলা

Admin Published: August 25, 2024, 12:42 pm
ইসরায়েলে তিন শতাধিক রকেট হামলা

ডিএনএন ডেস্ক :  ইসরায়েলে তিন শতাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। রোববার (২৫ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইটিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় ড্রোন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। 

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক আক্রমণের ‘প্রথম পর্যায়‘ সফলতার সঙ্গে শেষ হয়েছে।  লেবাননের সংবাদমাধ্যশ আল মায়াদিন টিভি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে হিজবুল্লাহ। তাদের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পশ্চিমাঞ্চলের আল জালিল এলাকায় থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ৭০টির বেশি রকেট ছোড়া হয়েছে। 

এতে বলা হয়েছে, ইসরায়েলের পশ্চিম গ্যালিলিও অঞ্চলে এসব রকেট আঘাত হেনেছে। এ ছাড়া গোলান মালভূমিতেও রকেট হামলা করা হয়েছে।