৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের সেনা ঘাঁটিতে হুতিদের হামলা

Admin Published: May 2, 2025, 5:43 pm
ইসরায়েলের সেনা ঘাঁটিতে হুতিদের হামলা

ডিএনএন ডেস্ক: ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা শহরের কাছে হামলা চালিয়েছে। শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, তারা হাইফার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।


ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হাইফা এবং শহরের আশেপাশের এলাকায় শত্রুপক্ষের বিমানের সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছিল।


২০২৩ সালে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলা চালাচ্ছে। হুতিদের দমন করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুতিরা সাফ জানিয়েছে, কোনো হামলাই তাদেরকে দমাতে পারবে না।