১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

ইসরায়েলি গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হতাশ মালালা

Admin Published: June 19, 2025, 6:40 pm
ইসরায়েলি গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হতাশ মালালা

ডিএনএন ডেস্ক: গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন প্রশাসনের নিশ্চুপ থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ‘ফাইন্যান্সিয়াল টাইমস উইমেন ইন বিজনেস সামিটে’ এমন বক্তব্য রাখেন তিনি।তিনি মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্রের বিপুল প্রভাব ও ক্ষমতা থাকা সত্ত্বেও তারা মানব জীবন রক্ষার, শান্তি প্রতিষ্ঠার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে তা ব্যবহার করে নাই যা অত্যন্ত হতাশাজনক।’


তিনি গণহত্যা বন্ধে, যুদ্ধবিরতি প্রত্যাহারে ও মানবিক সহায়তা প্রেরণের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। 


দীর্ঘদিন চুপ থাকার অভিযোগে তিনি বলেন, তিনি ২০১৪ সাল থেকে গাজা নিয়ে সরব হচ্ছেন, মানবিক সহায়তায় সরাসরি কাজ করেছেন।


তিনি আরও জানান যে, ২০১৪, ২০২১ ও ২০২৩ সালে গাজার শিশুদের জন্য বিদ্যালয় নির্মাণে অনুদান দিয়েছেন এবং বর্তমানে বিভিন্ন সংস্থাকে জরুরি অর্থ সহযোগিতা করছেন।


বিশ্বের অন্যান্য প্রান্তে যেমন, তালেবান-আক্রান্ত আফগানিস্তানে নারীদের নির্যাতনেও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।


তিনি বলেন, ‘আফগানি নারী এখন এমন একটি নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা একদমই অমানবিক। যুক্তরাষ্ট্রকে আমার অনুরোধ, তারা যেন তাদের অধিকারের পক্ষে সরব হয় এবং তালেবান শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বজায় রাখে।’


‘আমরা সবাই একই কণ্ঠস্বর—মানবাধিকারের, শান্তির এবং ন্যায়ের পক্ষে। আমরা একই লক্ষ্যে একত্রে লড়ছি।’