৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

Admin Published: September 28, 2024, 6:27 pm
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

ডিএনএন ডেস্ক :  লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। বৈরুতে রাতভর ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ।


শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


বিবৃতিতে বলা হয়, ‘হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন; যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন।