৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

Admin Published: June 8, 2026, 5:40 pm
ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

ডিএনএন ডেস্ক: ইসরায়েলি হামলায় মোট ২৯ জন লেবানিজ সেনা সদস্য নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ হতাহতের ঘটনা ঘটে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোসের বরাতে সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, একজন সাধারণ নিরাপত্তা অধিদপ্তরের সদস্য এবং ১৩ জন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য।


এই তথ্য প্রকাশের দুই দিন আগে দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও একজন ক্যাপ্টেন ছিলেন। একই হামলায় লেবাননের পার্লামেন্টের নিরাপত্তা দলের একজন সদস্যও প্রাণ হারান।