স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী বলেছেন, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয় করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে প্রতিটি জায়গা। মানুষের অধিকার হরণ করা হয়েছে বিগত সরকারের সময়। মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় ঘটাতে হবে। তাহলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ। সৎ লোকের শাসন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। বাংলাদেশের জামায়াতে ইসলামীর বিজয় হলে প্রতিটি লোক তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
শনিবার বিকেলে উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেনম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগাঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী গোলাম মুর্তজা, শূরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, জেলা শিবিরের সাবেক সভাপতি শাহিন আলম প্রমুখ। উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে বক্তারা ন্যায় প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি ইসলাম আলী, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলাম, নরদাশ ইউনিয়নের আমীর মমতাজুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।