২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

জাসদ কার্যালয় থেকে নিষিদ্ধ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

Admin Published: September 26, 2026, 4:54 pm
জাসদ কার্যালয় থেকে নিষিদ্ধ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

ডিএনএন ডেস্ক: রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে তারা।তাদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।ডিএমপি সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।তবে আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে কী কারণে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তা জানা যায়নি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ।