৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬
আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

Admin Published: February 28, 2025, 6:57 pm
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

ডিএনএন ডেস্ক:জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহবায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহবায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।


এদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না।’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। 

 নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সামনের কথা বলতে চাই।

সম্ভাবনার কথা, স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা কাজ এখানে এসেছি। তিনি বলেন, ‘গত ১৫ বছর দেশে যে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র কায়েম করা হয়েছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙ্গে দিয়েছি।’


তার আগে বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।