৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক কারবারি ‘পিচ্চি রাজা’সহ গ্রেফতার ৩২

Admin Published: September 29, 2024, 2:40 pm
জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক কারবারি ‘পিচ্চি রাজা’সহ গ্রেফতার ৩২

ডিএনএন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযানে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিন নারী মাদক কারবারিও রয়েছেন।  র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।


রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে র‌্যাব-২ ও যৌথ বাহিনী। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।


তিনি বলেন, এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে তিন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।