২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Admin Published: September 26, 2026, 1:55 pm
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।শুক্রবার রাজশাহী সার্কিট হাউজে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।