৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

কীসের ইঙ্গিত দিলেন পরীমণি?

Admin Published: August 29, 2025, 11:45 pm
কীসের ইঙ্গিত দিলেন পরীমণি?

ডিএনএন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা।


শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’



আর পরীর এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে ফের জলঘোলা! ‘সে আমার’ বলতে কার কথা বুঝিয়েছেন পরীমণি— তা নিয়ে কৌতূহল ভক্ত-নেটিজেনদের। ভেবেছেন, নতুন করে আবার প্রেমে পড়েছেন পরীমণি! তাই তারা প্রশ্নও করেন, আবার এর জবাবও দেন পরীমণি!


মুস্তাকীম মীম নামের একজন মন্তব্যে জানতে চান, ‘হু ইজ হি?’— উত্তরে পরীমণি হেসে লিখেছেন, ‘আপনি।’ আর পরীর এই জবাবেই হাসির প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।