৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে কাঁদলেন চাঁদ, কাঁদালেন কর্মীদের

Admin Published: December 7, 2025, 5:45 am
খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে কাঁদলেন চাঁদ, কাঁদালেন কর্মীদের

নুরুজ্জামান, বাঘা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে অঝরে কাঁদলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। তার কান্না দেখে কর্মীরাও কেঁদেছেন। 


শনিবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেসবপুর স্কুল মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় ‘তারুণ্যের সমাবেশ শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলা ছাত্রদল। এ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক এসএম. শামিম সরকার। 

অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, আমাদের এখন একটি চাওয়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সৃষ্টি কর্তার কাছে দোয়া প্রার্থণা । কারণ আমরা যদি দলীয় প্রধানকে হারায় তাহলে দলের অনেক বড় ক্ষতি হবে। যা আমাদের জন্য অপুরনীয়। 

আবু সাঈদ চাঁদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিগত সরকার আমলে আমি একাধিক মামলায় হাজতবাস ও নির্যাতনের শিকার হয়েছি। একটানা ১৬ মাস হাজতবাস করেছি। এই সময়কালে আমি আমার গর্ভধারিনী মা’ এবং প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি। এই হারানোটাকে আমি আমার ভাগ্যের সাথে মেনে নিয়েছি। কিন্ত দেশনেত্রী খালেদা জিয়াকে হারাতে হবে এটা আমি মেনে নিতে পরছিনা। 

রাজশাহী জেলা বিএনপির আববায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য চাঁদ বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল, তিনি মানুষের কাছে যে ওয়াদা করেন, সেই ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আজ সারাদেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। এ সময় তিনি বলেন ‘হে আল্লাহ আমি জানি আপনি শিশুদের দোয়া নিঃসন্দেহে কবুল করবেন। আপনার কাছে পার্থনা জানাচ্ছি, আপনি আমাদের নেত্রীকে রক্ষা করুন, তাঁর হায়াত বৃদ্ধি করে দিন। দোয়া মাহফিলের এক পর্যায়ে আবেগে অশ্রুসজল হয়ে পড়েন আবু সাঈদ চাঁদ।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি মো.কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, জিয়া পরিষদের সদস্য বাবুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বাঘার যুবদল নেতা সালে আহাম্মে,বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা মোকুল হোসেন, যুবদল নেতা তানভীর ফাইসাল তুর্য্য,উপজেলা বিএনপি নেত্রী শাপলা খাতুন প্রমুখ ।