স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর গুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
এ সময় মিজানুর রহমান মিনু বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে, একই সময়ে রাজশাহী বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া পবার হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা সহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, রাজশাহী এলজিইডির প্রকৌশলী মো. রোমেল হায়দার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমান সহ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম