৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

কি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস?

Admin Published: June 1, 2025, 12:03 pm
কি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস?

ডিএনএন ডেস্ক: স্থায়ী যুদ্ধবিরতির শর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে হামাস।


শনিবার (৩১ মে) এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, প্রস্তাব অনুযায়ী তারা ১০ জন জীবিত জিম্মি ও ১৮টি মৃতদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল একটি নির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।


হামাসের ভাষ্য, ‘আমরা মনে করি, এ প্রস্তাবের লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা।’



২০৫০ সালের মধ্যে বিশ্বের যে অংশে কমবে মুসলিম জনসংখ্যা!

বিবৃতিতে সরাসরি কোনো পরিবর্তনের দাবি উল্লেখ না থাকলেও আলোচনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামাস কিছু সংশোধনী চাইলেও তাদের প্রতিক্রিয়া ছিল মোটের ওপর ইতিবাচক।


এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সদস্যদের জানিয়েছেন যে, তার সরকার উইটকফের প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।


বৃহস্পতিবার হোয়াইট হাউসও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।