২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

Admin Published: July 25, 2026, 6:35 pm
‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ডিএনএন ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র এ তথ্য জানান। কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে তিনি এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

 

দিল্লির যন্তর-মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।


প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি জানিয়ে আসছিলেন।


তারই মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র পাঠানোর খবর সামনে এলো।