২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

কলকাতা উপহাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

Admin Published: July 27, 2026, 5:18 pm
কলকাতা উপহাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

ডিএনএন ডেস্ক: বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার।আজ সোমবার যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মারুফাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।