৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতকে তুলে নেওয়ার অভিযোগ

Admin Published: July 28, 2024, 5:20 pm
কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতকে তুলে নেওয়ার অভিযোগ

ডিএনএন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। রোববার (২৮ জুলাই) ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে অন্য সমন্বয়করা।

ঢাবি শিক্ষার্থী আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেন- ‘নুসরাত তাবাসসুম আপুকে আজ (রোববার) ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই। এ নৈরাজ্য আর মেনে নেওয়া যায় না, দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ এখন সময়ের দাবি।’