৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল

Admin Published: August 10, 2024, 3:56 pm
কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল

কর্মদিবসের প্রথম দিনে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন সদ্য দায়িত্ব পাওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিদ্ধান্তগুলো হলো-

১। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

২। গত ০১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

৩। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

৪। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।

৫। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়