৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

কুবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

Admin Published: July 11, 2024, 5:07 pm
কুবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

ডিএনএন ডেস্ক : সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।

এতে  পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে।  আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  বিকেল সাড়ে ৩টার পর আনসার ক্যাম্পের সামনে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।