৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

লঘুচাপের শঙ্কা, হতে পারে বৃষ্টি

Admin Published: October 18, 2024, 11:54 am
লঘুচাপের শঙ্কা, হতে পারে বৃষ্টি

ডিএনএন ডেস্ক : বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহওয়া অধিদফতর। এর প্রভাবে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়। সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।  


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



রবিবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানাতে গিয়ে বলা হয়, এসময় মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।