৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

লন্ডন-ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

Admin Published: August 30, 2024, 11:44 am
লন্ডন-ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

ডিএনএন ডেস্ক :  যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের  চুক্তি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।   চুক্তি বাতিল করা এ দুই প্রেস মিনিস্টার হলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) মো. আশিকুন নবী চৌধুরী এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এ জেড এম সাজ্জাদ হোসেন।


এর আগে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও কোলকাতা মিশনের প্রেস সচিব রঞ্জন সেনের চুক্তি বাতিল করা হয়।